সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিন অসুস্থ: সুস্থতার জন্য দোয়া কামনা | চ্যানেল খুলনা

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক তুহিন অসুস্থ: সুস্থতার জন্য দোয়া কামনা

জ্বর, গলাব্যথা নিয়ে অসুস্থাবস্থায় চিকিৎসকের পরামর্শে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সোমবার (৩ মার্চ) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানিয়েছে, অসুস্থতার কারণে দলীয় কার্যালয়ে অনুপস্থিত ও নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না পারায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তিনি তাঁর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।

সুস্থতা কামনা: মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব আবু হোসেন বাবু প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।