সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মহসিন জুট মিল শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে অবস্থান | চ্যানেল খুলনা

মহসিন জুট মিল শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধের দাবীতে অবস্থান

চ্যানেল খুলনা ডেস্কঃশিরোমণি শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসিন জুটমিল শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধের দাবীতে গতকাল সকাল ১১টায় সাধারণ শ্রমিক কর্মচারীরা মিল গেটে অবস্থান নেয়। এ সময় শ্রমিকরা বলেন ২০১৩ সালের ২৩ জুলাই শ্রম আইনকে তোয়াক্কা না করে সিবিএর সহযোগীতায় এক নোটিশে শ্রমিক কর্মচারীদের পিএফ গ্রাচুইটির টাকা সহ সকল পাওনা পরিশোধ না করে মিলটি বন্ধ করে দেয়। অনেক শ্রমিক কর্মচারীর অর্থাভাবে বিনা চিকিৎসায় ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক শ্রমিক পরিবারে মেধাবী সন্তানদের টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। কিন্তু কর্তৃপক্ষ দিনের পর দিন শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের বারবার প্রতিশ্রুতি দেয়া সত্ত্বেও তাদের পাওনা পরিশোধ করেনি। এ সময় সাধারণ শ্রমিকরা অভিযোগ করে বলেন, মিলের সিবিএ’র নেতারা বিশেষ আর্থিক সুবিধা নিয়ে তাদের পছন্দের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ করেছেন। জুটমিলের সিবিএ সহ-সভাপতি ইসমাইল হোসেন মন্টু বলেন, মালিক পক্ষ মিলটি বিক্রয়ের চেষ্টা করছে এবং মিল বিক্রয় হলেই শ্রমিকের যাবতীয় পাওনা পরিশোধ করা হবে। এদিকে আগামী ১৭ জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে মহসিন জুটমিলস্ শ্রমিক ক্লাবে শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বকেয়া পাওনা আদায় আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোঃ এরশাদ আলী।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।