সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মরণ ব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন মাসুদ চৌধুরী | চ্যানেল খুলনা

মরণ ব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন মাসুদ চৌধুরী

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৪৬ বছর বয়সী মো. মাসুদ চৌধুরী। বেঁচে থাকার আকুতি নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন ক্যান্সারের বিরুদ্ধে। কিন্তু শেষ রক্ষা হলো না। হার মানতে হলো ক্যান্সারের কাছে। রবিবার (২৩ মার্চ) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, আদরের দুই সন্তান ১০ বছর বয়সী মাইশা চৌধুরী ও ১২ বছর বয়সী কোরআনে হাফেজ মাগজুম চৌধুরীকে রেখে গেছেন।

মাসুদ চৌধুরীর বাড়ি খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামে। নিহত মাসুদ চৌধুরী ওই গ্রামের অনেক সেবামূলক, সামাজিক এবং ধর্মীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।তার অকাল মৃত্যুতে তেলিগাতী আলোকিত যুব সংঘের সদস্যবৃন্দ, এবং তেলিগাতী অফিসিয়াল ফেসবুক গ্রুপের কর্মকর্তারা গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুম মাসুদ চৌধুরীর নামাজে জানাজা আজ সোমবার বেলা ১১টায় ফুলবাড়ীগেট ইমদাদুল উলূল রশিদীয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে গোয়ালখালী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় যোগীপোল ইউপি সদস্য জি এম এনামুল কবির, কাজী জাকারিয়া রিপন, ফয়সাল হোসেন, মুফতি আব্দুর জুবায়ের, মিজানুর রহমান, আলোচিক যুব সংঘের মোঃ রুবেল, ইমদাদুল উলুল রশিদিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন ফুলবাড়ীগেট ইমদাদুল উলূল রশিদীয়া মাদ্রাসার মুহতামিম হয়রত মাওলানা মুফতি গোলামুর রহমান।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।