সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান | চ্যানেল খুলনা

মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়ে যায়: তারেক রহমান

যেকোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘হিংসা-প্রতিশোধের পরিণতি কী হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যাতে মতবিভেদ না হয়ে যায়, বিভেদের কারণ না হয়। সবাই মিলে কাজ করতে হবে।’

শনিবার (১০ জনুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ‘সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে। আমাদের মধ্যে বিভিন্ন মতপার্থক্য আছে। এসব মতপার্থক্য নিয়ে যেন আলোচনা হয়, সে বিষয়ে রাজনৈতিক দলসহ সবাইকে আহ্বান জানাব।’

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের সমস্যা ছিল, সমস্যা আছে। আমরা অবশ্যই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না।’

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটা কঠিন সময়ে তারেক রহমান দেশে ফিরে এসেছেন। দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছে।’

ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই।’ এ সময় তিনি তারেক রহমানকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

সাংবাদিকতার গণতান্ত্রিক পরিবেশ তৈরির তাগিদ দেন নিউ এজ সম্পাদক নূরুল কবীর। এ ক্ষেত্রে পরস্পর দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন বাবর, একুশে টেলিভিশনের সিইও আব্দুস সালাম, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদসহ আরও অনেকে বক্তব্য দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের দাবি রাশেদ খানের

‘বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতা হাতে গেলে কী করবেন’ : তাসনিম জারা

স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন, আইনশৃঙ্খলার খবর নেই: শফিকুর রহমান

আ.লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত: রিজভী

নিজেদের ব্যর্থতা ঢাকতে বিরোধীরা আন্দোলনের নামে নাটক করছে: রিজভী

বিএনপি নেতা-কর্মীদের ফ্যাসিবাদী আচরণ না করার আহ্বান রিজভীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।