সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
মজুরি কমিশন বাস্তবায়ন না হলে রবিবার থেকে ফের আমরণ অনশন | চ্যানেল খুলনা

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতাদের সাথে প্রতিমন্ত্রীর সভা আজ

মজুরি কমিশন বাস্তবায়ন না হলে রবিবার থেকে ফের আমরণ অনশন

চ্যানেল খুলনা ডেস্কঃপাটকলের শ্রমিকদের চলমান সমস্যা সমাধানে পাটকল শ্রমিক লীগ ও সিবিএ নেতাদের সাথে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা সাড়ে ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
এদিকে আজকের সভায় মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত না হলে আগামী রবিবার দুপুর থেকে ফের আমরণ গণঅনশনে বসবে শ্রমিকরা এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের নেতারা।
প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি ও সংগ্রাম পরিষদের নেতা শাহানা শারমিন জানান, বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। সভায় আমাদের ডাকা হয়েছে। সভায় মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। আমাদের কাছে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছিলো। আমরা সময় দিয়েছি। যদি বৃহস্পতিবার দাবি আদায় না হয় তাহলে আগামী ২৯ ডিসেম্বর রবিবার থেকে আমরণ গণঅনশন শুরু করা হবে।
শ্রমিক নেতারা জানায়, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত ১০ ডিসেম্বর শুরু হওয়া অনশনের চারদিন পর ১৪ ডিসেম্বর সকাল থেকে একে একে সকল পাটকল উৎপাদনে যায়। ১৩ ডিসেম্বর রাতে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন শ্রম প্রতিমন্ত্রী। ওই বৈঠকে শহিদ বুদ্ধিজীবী দিবস ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে অনশন তুলে নেওয়ার কথা বলা হয়। ওই আশ্বাসের প্রেক্ষিতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনশন স্থগিত করে শ্রমিকরা। পরে দ্বিতীয় দফায় ২২ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। সর্বশেষ তৃতীয় দফায় ২৬ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।