সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভ্যাকসিন ছাড়াই ওমরাহ করা যাবে | চ্যানেল খুলনা

ভ্যাকসিন ছাড়াই ওমরাহ করা যাবে

পবিত্র রমজান মাসে যারা ওমরাহ পালন করবেন তাদের করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হবে না বলে জানিয়েছে সৌদি আরব। তবে এই ভাইরাসে থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বছরের যে কোনো সময় ওমরাহ পালন করা যায়। এর অংশ হিসেবে একজন মুসলিম মক্কা ও মদিনায় নির্দিষ্ট কিছু ধর্মীয় আচার পালন করেন। ২০১৯ সালে ১ কোটি ৯০ লাখ মানুষ ওমরাহ পালন করেছে।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরব গত বছরের মার্চ মাসে ওমরাহ পালন স্থগিত করে। কিন্তু পরবর্তী সময় একই বছরের অক্টোবর মাসে সীমিতাকারে ওমরাহ পালনের অনুমতি দেয় দেশটি। অবশ্য এ জন্য সরকারি একটি অ্যাপের মাধ্যমে সবাইকে নিবন্ধন করতে হয়েছে।
সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানিয়েছে, রমজান মাসে ওমরাহ পালন করতে হাজিদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রয়োজন নেই এ মুহূর্তে। এ সময় ১৮ থেকে ৭০ বছর বয়সীরা ওমরাহ পালন করতে পারবে।
তবে যারা হজ এবং ওমরাহ সেক্টরে কাজ করছেন তাদের রমজান মাস শুরু হওয়ার আগে করোনাভাইরাস ভ্যাকসিন নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আগামী ১২ এপ্রিল সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হবে।
এদিকে যেসব কর্মী করোনার ভ্যাকসিন নেয়নি তাদের প্রতি সাত দিন অন্তর নেগেটিভ পিসিআর টেস্ট রেজাল্ট দিতে হবে। পবিত্র এই মাসের সময় মানুষজন যাতে সামাজিক দূরত্বসহ করোনা রোধের বিধি নিষেধ মেনে চলে সে জন্য পরিদর্শন আরও জোরালো করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।