সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভ্যাকসিনের আগেই আসবে করোনার চিকিৎসা পদ্ধতি | চ্যানেল খুলনা

ভ্যাকসিনের আগেই আসবে করোনার চিকিৎসা পদ্ধতি

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত পৃথিবী ভ্যাকসিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভিন্ন প্রতিবেদন বলছে, এই ভ্যাকসিন আসতে এক বছরেরও বেশি সময় লাগবে। অবশ্য তার আগেই করোনার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন হয়ে যাবে বলে মনে করছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বাজারে আসতে এক বছরেরও বেশি সময় লাগবে। তবে তার আগেই করোনার চিকিৎসা পদ্ধতি পেয়ে যাবে বিশ্ববাসী। কারণ, চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে কয়েক মাসের বেশি সময় লাগবে না।

করোনার ভ্যাকসিন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে অন্তত ৩০টি ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিছু ভ্যাকসিনের পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা চিকিৎসা পদ্ধতির উদ্ভব ঘটেনি। তবে বিশ্বের সব গবেষক এটি নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ করে কোনো ভ্যাকসিন বাজারে আসতে আরও ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। তবে তার আগেই কার্যকরী চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন ঘটবে। এ সম্পর্কে ইসরায়েলি ভাইরাস বিশেষজ্ঞ ড. রিভকা আবুলাফিয়া লাপিদ বলেন, আগামী ৬ মাসের মধ্যে ভাইরাস প্রতিরোধী চিকিৎসা আসবে। করোনার চিকিৎসা ব্যবস্থা অবশ্যই ভ্যাকসিনের আগে পাওয়া যাবে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।