সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোক্তা অধিকার রক্ষায় বাজার পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক | চ্যানেল খুলনা

ভোক্তা অধিকার রক্ষায় বাজার পর্যবেক্ষণে কেসিসি প্রশাসক

নগরের নিউ মার্কেট সংলগ্ন কাঁচা বাজার পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফিরোজ সরকার। মঙ্গলবার ( ৪ মার্চ) সকালে তিনি এ পরিদর্শন কার্যক্রম চালান। এসময় তিনি পবিত্র রমজানে অহেতুক নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করে সততার সাথে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

বাজার পরিদর্শনকালে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের নিকট খোজ-খবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন। বিশেষ করে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

কেসিসি’র বাজার সুপার শেখ শফিকুল হাসান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনার ৬টি আসনে পাঠানো হয়েছে ব্যালট পেপার

খুলনার ৮৪০ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে : নজরুল ইসলাম মঞ্জু

রূপসায় ভাঙাড়ি ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি

ডুমুরিয়া- ফুলতলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিন- আলী আসগার লবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।