সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমান বাড়ছে না। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও বাসস্থানের চাহিদা মেটাতে জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনা: ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়নে নগর উন্নয়ন অধিদপ্তরের ভূমিকা শীর্ষক সেমিনারে অংশগ্রহণকারীরা এই আহ্বান জানান।

নগর উন্নয়ন অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, যে কোন উন্নয়নের পূর্বশর্ত পরিকল্পনা। এই পরিকল্পনা হতে হবে সমন্বিত। এই পরিকল্পনায় ভূমির ব্যবহার, জলাধার সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন সকল বিষয় অন্তর্ভূক্ত থাকতে হবে। একই সাথে সেই পরিকল্পনা বাস্তবায়নে আইনগত ভিত্তি থাকতে হবে। যে কেউ চাইলেই যেন যত্রতত্র বাড়িঘর, শিল্প কলকারখানা নির্মাণ করতে না পারে তা নিশ্চিত করতে হবে।

খুলনা নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানার প্রভাষ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক মোঃ মঈন উদ্দীন এবং নগর উন্নয়ন অধিদপ্তর ঢাকার সিনিয়র জিওগ্রাফার মোঃ জাহাঙ্গীর আলী। সেমিনারটি সঞ্চালনা করেন খুলনা নগর উন্নয়ন অধিদপ্তরের সহকারী প্ল্যানার পলাশ কান্তি বিশ্বাস।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।