সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভূমিকম্পে কেঁপে উঠল ইরান | চ্যানেল খুলনা

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃইরানের উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশ খোরাসান-ই রাজাভিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) পক্ষ থেকে দেওয়া তথ্যের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘তেহরান টাইমস’।

ইউএসজিএস জানিয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় আফগান সীমান্তবর্তী সাঙ্গান এলাকায় ওই ভূকম্পন অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে।

এ দিকে স্থানীয় প্রশাসন ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় ইরানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ৮ নভেম্বর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণ হারান ৫ জন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।