সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’ | চ্যানেল খুলনা

ভিসির পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীদের ‘কাফন মিছিল’

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কফিন মিছিল বের করে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে কফিন মিছিলটি বের হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশের সামনে দিয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে ভবনের সামনে অবস্থান নেয়।

এখানে বেশ কিছু সময় ধরে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। আমার ভাই মরছে ভিসি কেন হাসছে? আমার ভাই শয্যায় ভিসি কেন ক্ষমতায়? দেখ ভিসি চোখ খুলে আমরা গুটিকয়েক নারে, কুয়েটিয়ানরা দিচ্ছে ডাক দালাল ভিসি নিপাত যাক, গদি ধরে মারো টান মাসুদ হবে খান খান, এক-দুই-তিন-চার ভিসি তুই গদি ছাড়, আমার ভাই অনশনে ভিসি কেন নিজ আসনে।

এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে গিয়ে শেষ করে। কফিন মিছিলে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।