সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাস্কর্য ইস্যুতে আলেম-ওলামাদের মত নিচ্ছে সরকার | চ্যানেল খুলনা

ভাস্কর্য ইস্যুতে আলেম-ওলামাদের মত নিচ্ছে সরকার

আলেম-ওলামারা কোনো আন্দোলনে যাবেন না বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংবিধানের বাইরে না গিয়ে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত না হেনে সমস্যার সমাধানে ফলপ্রসূ আলোচনা চলছে বলেও জানান তিনি।যাত্রাবাড়ির ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের থাকবে কী না সেটি আলেম-ওলামারাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ভাস্কর্য ইস্যুতে দেশব্যাপী চলমান অস্থিরতা নিরসনে আলেম-ওলামাদের সঙ্গে বৈঠকের বিষয়ে এসব কথা বলেন তিনি।

সচিবালয়ে (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো ভাস্কর্য থাকবে না এমন কোনো প্রস্তাব আলেম-ওলামারা রাখেননি। তাদের প্রস্তাব ছিল ৫ দফা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন-

‘রাজধানীর যাত্রাবাড়ির ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের থাকবে না, এমন কোনো কথা তারা বলেননি। আলেম-ওলামাদের প্রস্তাব হলো, ওই জায়গায় একটি মুজিব মিনার করা যায় কী না, সে বিষয়টি সরকার ভেবে দেখতে পারে।’

সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেয়া হবে। এই উত্তরের পর, সাংবাদিকরা প্রশ্ন রাখেন, সরকার কি নতজানু নীতিতে চলছে? এর জবাবে মন্ত্রী বলেন, সরকারের নতজানু নীতিতে চলার প্রশ্নই ওঠে না। আলাপ-আলোচনার ভিত্তিতে উদ্ভূত পরিস্থিতির জটিলতা নিরসন করা হবে।

গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন।

গতাকলের বৈঠক রাত ৯টায় শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১১টায়। বৈঠক শেষে কোন সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ। বলা হয়, মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।