সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার | চ্যানেল খুলনা

ভাসানচর যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত ও হাইকমিশনার নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। আগামীকাল শনিবার (৩ এপ্রিল) তারা স্থানান্তরিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সেখানে যাচ্ছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাবেন। সফরে ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী তারা।

এই রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের জন্য তহবিল যোগান দেয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে দেখবেন তারা। এ ছাড়া সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের কথা বলারও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের সাথে জাতিসঙ্ঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত জাতিসঙ্ঘের একটি দল দ্বীপটি পরিদর্শন করে। কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে বাংলাদেশ সরকার। বছর দুয়েক আগেও ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধার কারণে। তবে গত বছরের ডিসেম্বরে জাতিসঙ্ঘের অনিচ্ছার পরও ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।