সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী | চ্যানেল খুলনা

ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অংশে ভাসমান অবস্থায় ৫ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
শুক্রবার (১৫ জুলাই) সকাল ৭টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লাইটারেজ জাহাজের ধাক্কায় মাছধরা ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে সাগরে ভাসছিল।
বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এম শাফরউদ্দিন বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
বিএনএস সৈকতের অধিনায়ক কমান্ডার আবদুল্লাহ মামুন জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাতে বঙ্গোপসাগরে অজ্ঞাতনামা একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় সেখানে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার মাঝ বরাবর ফেটে কয়েক টুকরো হয়ে ডুবে যায়। এ সময় ওই ট্রলারের ৫ জেলে সাগরে ভাসতে ভাসতে কুতুবদিয়ার দিকে চলে আসে।
পরে ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নৌবাহিনীর টহল জাহাজ সৈকত। নিজেদের কাছে থাকা টর্চ লাইট জ্বালিয়ে তারা নৌবাহিনীর জাহাজের দৃষ্টি আকর্ষণ করে। নৌবাহিনীর সদস্যরা ৫ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

একটি গুপ্ত দল নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

হয়তো শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

ভোলায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২৫, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির: রেজাউল করিম

ইসলামের নামে ‘মিথ্যাচার’ করছে জামায়াত: চরমোনাই পীর

‘আমাকে ভোট দিন, বিজয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।