সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব | চ্যানেল খুলনা

ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন বলেছেন, আমাদের মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক এ দিনটিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে। ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের জন্য গৌরবের বিষয়। এখন শুধু বাংলাদেশে নয় বিশ্বের অন্যান্য দেশেও এ দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে ঢাকা মহানগরীতে দিনব্যাপী ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান উদ্ধোধন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিনসহ মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের পরিবেশনায় মহান ভাষা আন্দোলনের তাৎপর্যভিত্তিক সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ঢাকা বিভাগীয় জেলা তথ্য অফিস এ ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন করে। নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ এ সংগীতানুষ্ঠান উপভোগ করেন।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।