সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভালুকায় সরকারি রাস্তা কেটে দখলের অভিযোগ | চ্যানেল খুলনা

ভালুকায় সরকারি রাস্তা কেটে দখলের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় সরকারি হালটের রাস্তা কেটে ধান ক্ষেত রোপণ করে দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পশ্চিম পাড়াগাঁও নামক এলাকায়। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ২০টি পরিবার। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিগণের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা পায়নি ভুক্তভোগীরা।

জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পশ্চিম পাড়াগাঁও নামক এলাকায় মৃত আব্দুস ছাত্তার ওরফে সন্নত আলীর ছেলে সাইদুল ইসলামসহ কয়েকটি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে ওই এলাকায় থাকেন। উপজেলা সদর বা বাজারে যাওয়ার তাদের এটাই একমাত্র রাস্তা। গত মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে আব্দুল করিম, তার ছেলে বাদল মিয়া, পল্লী চিকিৎসক মজিবুর রহমান তাদের লোকজন নিয়ে চলাচলের ওই রাস্তাটি কেটে ধান ক্ষেত রোপণ করে দেয়। এ সময় সাইদুল ইসলাম, হেলাল উদ্দিনসহ কয়েকজন রাস্তা কাটতে বাঁধা দিলে বাদল মিয়া তাদের নানা রকম হুমকি প্রদান করেন।
ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান, আমাদের বাড়ির চলাচলের এটাই একমাত্র রাস্তা। এটি বিআরএস রেকর্ডে সরকারি রাস্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ রাস্তা দিয়ে আমরা ৩ পুরুষ চলাচল করছি। এই সড়ক বাদে চলাচলের আমাদের আর কোনও রাস্তাও নেই। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোনো প্রকার সমাধান পাইনি।

ভুক্তভোগী হেলাল উদ্দিন নামের এক অটোরিকশা চালক জানান, অটোরিকশা চালিয়ে আমি আমার পরিবারের সকলের জীবিকা নির্বাহ করি। রাস্তাটি কেটে ফেলার পর অটোরিকশা নিয়ে বাড়িতে যেতে পারি না। মানুষের দোকানে চার্জ দিয়ে কোনো মতে অটো চালাচ্ছি। রাস্তাটি বন্ধ হওয়াতে আমি খুব বিপদে পড়ে গেছি।

অভিযুক্ত বাদল মিয়া জানান, এটা আমাদের পুরাতন বাড়ির রাস্তা, আমরা এখন ওই বাড়িতে থাকি না। তাই রাস্তা কেটে ফেলেছি। অভিযুক্ত বাদল সাবেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম জানান, রাস্তাটি দিয়ে বহু বছর যাবৎ মানুষ চলাচল করে। রাস্তা কাটাতে তাদের খুব সমস্যা হচ্ছে। স্থানীয় ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। কিন্তু সমাধান হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, এ বিষয়ে কোনো অভিযোন পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।