সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারী বৃষ্টিতে চীনে তীব্র বন্যা, ৩৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ভারী বৃষ্টিতে চীনে তীব্র বন্যা, ৩৩ জনের মৃত্যু

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে বন্যায় কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া সাড়ে ৩ লাখ মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানায়।
গত ২০ জুলাই হেনানের রাজধানী ঝেংঝুতে ভারী বর্ষণে তীব্র বন্যা দেখা দেয়। ২২ জুলাই পর্যন্ত বন্যায় ৩৩ জন প্রাণ হারায় এবং আটজনকে এখনো নিখোঁজ রয়েছেন। চীনের আবহাওয়াবিদরা বলছেন, হেনানে গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। এক কোটি ২০ লাখ জনসংখ্যার ঝেংঝু পীত নদীর তীরে অবস্থিত।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝেংঝুতে ৬১৭ দশমিক ১ মিলিমিটার (২৪ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের প্রায় সমান (৬৪০ দশমিক ৮ মিলিমিটার বা ২৫ দশমিক ২ ইঞ্চি)।
মুষলধারে বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্যার কারণে ঝেংঝুর রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। বাঁধ ও জলাধারগুলোতে পানির উচ্চতা ফুলে ফেঁপে উঠেছে।
দুর্যোগ মোকাবিলায় প্রদেশজুড়ে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২২ জুলাই চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, দেশটির বড় নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় ১০টি স্থান মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পাচ্ছে ভারতের তরুণরা: নেহা বোরা

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সৌদিতে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, পরিচয় শনাক্তের চেষ্টা

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।