সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক | চ্যানেল খুলনা

ভারতে পাচারকালে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

ফাইল ছবি

ফাইল ছবি

চ্যানেল খুলনা ডেস্কঃ ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ মো. মঞ্জুরুল ইসলাম (৩৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার বিকেলে ভোমরা স্থলবন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মঞ্জুরুল ইসলাম শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে চোরাকারবারি মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

তালায় নাগরিক সভা, উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালায় ৫৪তম শীতকালীন ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

তালার কপোতাক্ষ নদীতে পড়ে ব্যক্তি নিখোঁজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।