সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতে করোনায় আরও ৮১৭ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

ভারতে করোনায় আরও ৮১৭ জনের মৃত্যু

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা গতকালের চেয়ে বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় এক হাজারেরও কম মৃত্যু হয়েছে দেশটিতে। এ ছাড়া একদিনে আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি মানুষ, যা গতকালের চেয়ে আট হাজার বেশি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ৮১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৯৮ হাজার ৪৫৪ জনে।

একই সময়ে ১৯ লাখ ৬০ হাজার ৭৫৭টি নমুনা পরীক্ষা করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৫ হাজার ৯৫১ জন। গতকাল (২৯ জুন) আক্রান্ত হয়েছিল ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি তিন লাখ ৬২ হাজার ৮৪৮ জন।
ভারতে সংক্রমণ একটু বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার আড়াই শতাংশেরও কম। মহামারি শুরুর পর থেকে সংক্রমণের হার দুই দশমিক ৬৯ শতাংশ। এ ছাড়া দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমতে শুরু করেছে। বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪ জন।
ভারতে সুস্থতার হারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৬০ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে। বর্তমানে সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ভারতগামী বিমানে আমেরিকার হামলা

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

ইরান যুদ্ধ থামাতে একজোট হচ্ছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

ইরান যুদ্ধের মধ্যে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির লেনদেন

হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।