সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতের যে কোনো আগ্রাসন রোধে প্রস্তুত : পাক সেনাপ্রধান | চ্যানেল খুলনা

ভারতের যে কোনো আগ্রাসন রোধে প্রস্তুত : পাক সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্কঃভারতের যেকোনো দুর্ব্যবহার ও আগ্রাসনকে ব্যাহত করতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। রবিবার (২৫ আগস্ট) গিলগিতের ফর্মেশন সদর দপ্তরে ফর্মেশন অফিসার ও সৈন্যদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি এসব বলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ দ্বারা প্রকাশিত প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাজওয়া বলেন, ‘ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতির সঙ্গে জড়িত পূর্ব সীমান্ত থেকে হুমকিতে রয়েছি আমরা, এবং যে কোনো বিপর্যয় বা আগ্রাসন রোধ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছি।’

জেনারেল বাজওয়া বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে আবহাওয়া, ভূখণ্ড এবং শত্রুদের চ্যালেঞ্জ সত্ত্বেও সেনাবাহিনীর প্রস্তুতি এবং মনোবলের প্রশংসা করেন। পাক সেনাপ্রধান ফর্মেশন সদরে শুহদা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত ৫ আগস্ট ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। কাশ্মীর নিয়ে ইতোমধ্যেই একাধিক যুদ্ধে জড়িয়েছে পারমাণবিক শক্তিধর দেশদুটো। মোদী সরকারের বিতর্কিত এই সিদ্ধান্ত বিশ্বের ভারী সামরিক অঞ্চলটির উত্তেজনা বাড়িয়ে তোলে, দু-দেশের সরকার ও সেনাবাহিনী পাল্টাপাল্টি হুমকি দিয়ে যাচ্ছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।