সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী | চ্যানেল খুলনা

ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী

ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। বাংলাদেশের ১২২ জন গর্বিত সেনার দল বিশেষ আইএএফ সি-১৭ প্লেনে ভারতের উদ্দেশে রওনা হয়েছে।

দলটি আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের গণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে।
বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা ৫৩ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে রাজপথে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছেন।

বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১, ২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত।

এ কুচকাওয়াজ আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন আছে: সংসদে প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে সেনাবাহিনীর মহড়ায় অনির্ধারিত সফর, সেনাদের রান্না খাবার খেলেন প্রধানমন্ত্রী

অবশেষে উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

ইউএনকপস সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।