সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভারতীয় জেলেদের ধরা মাছ নিলামে বিক্রি করে কোষাগারে অর্থ জমা | চ্যানেল খুলনা

ভারতীয় জেলেদের ধরা মাছ নিলামে বিক্রি করে কোষাগারে অর্থ জমা

মোংলা(বাগেরহাট)প্রতিনিধি : বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটকদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে মোংলা থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার(২৯শে জানুয়ারী) রাতে জব্দ এফবি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা ট্রলারে থাকা বিভিন্ন মাছ নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা দিয়েছেন স্থানীয় মৎস্য অধিদপ্তর।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের গোয়েন্দা বিভাগ জানায়, বঙ্গোপসাগরে সমুদ্রসীমা লঙ্ঘন করে শুক্রবার দুপুরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করছিল ভারতের জেলেরা। শুক্রবার দুপুরে তাদের আটক করে সন্ধ্যায় মোংলার ফেরি ঘাটে নিয়ে আসা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি’ ট্রলার জব্দ করে কোস্ট গার্ড।

শুক্রবার আটকদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দায়ের হয়েছে। শনিবার(৩০শে জানুয়ারী) তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।