সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ পাঞ্জাবের সব কলেজে | চ্যানেল খুলনা

‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ পাঞ্জাবের সব কলেজে

পাকিস্তানের পাঞ্জাবের উচ্চ শিক্ষা কমিশন প্রদেশটির সব সরকারি ও বেসরকারি কলেজে ভারতীয় গানের সঙ্গে নাচ এবং অন্যান্য অশালীন ও অনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ বিষয়ে সম্প্রতি প্রদেশটির সব কলেজ পরিচালক ও অধ্যক্ষের উদ্দেশে একটি পরিপত্র (সার্কুলার) জারি করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, স্পোর্টস গালা, ফান-ফেয়ারসহ কলেজগুলোর বিভিন্ন অনুষ্ঠানে ভারতীয় গানের সঙ্গে নাচ ও পারফরম্যান্স সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া অশ্লীল পোশাক ও ভাষা ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পাঞ্জাব উচ্চ শিক্ষা কমিশন স্পষ্ট করে বলেছে, শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ শিক্ষাদান নিশ্চিত করাই কলেজ প্রশাসনের দায়িত্ব।

সার্কুলারে আরও বলা হয়েছে, যদি কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

যন্তর মন্তরে নারী সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগ, তদন্তে ক্রাইম ব্রাঞ্চ

নিজের জীবন বাঁচাতে লড়ছিলেন পাইলট

বিশ্বজুড়ে বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্ক

মার্কিন সেনা প্রত্যাহার উপলক্ষে ইরাকে ‘সার্বভৌমত্ব দিবস’ উদযাপন

লাহোরে আজারবাইজানের তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, শনাক্ত ৩

কনটেন্ট ক্রিয়েটর ভিডিওতে দেখান বিপুল টাকা-পয়সা, একরাতেই চুরি হলো ১২০ ভরি গয়না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।