সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বয়রা মহিলা কলেজের কর্মচারীর লাশ পুকুর থেকে উদ্ধার | চ্যানেল খুলনা

বয়রা মহিলা কলেজের কর্মচারীর লাশ পুকুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত ১২ টা ২০ মিনিটে বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পুকুর থেকে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১ টার দিকে পুকুর পারে একজোড়া জুতা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
সোহেল বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি উক্ত কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে চাকরী করতেন। তার এক বছর বয়সের একটি ছেলে আছে।
বয়রা সদর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল আল রাজু জানান, আমরা রাত পৌনে ১২টার দিক খবর পাই স্থানীয়রা সন্দেহ করছে এখানে একজন ডুবে গেছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু নির্দিষ্ট ছিলনা যে ডুবে গেছে। তারপর আমরা দুটি ইউনিটের মাধ্যমে চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করি।
এ বিষয় খালিশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১৩।
তার পরিবারের কাছ থেকে জানা যায়, সোহেলের মৃগী রোগ ছিল। সে এশার নামাজের জন্য ওযু করতে পুকুর পারে আসেছিল বলে ধারনা করা হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মাঠে খুলনা বিএনপি, দুই ধাপের বিশেষ কর্মপরিকল্পনা ও কমিটি গঠন

খুলনায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

খুলনা মহানগরের ২৩নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

খুলনায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।