সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বড়দিন উপলক্ষে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল নিউমার্কেট গীর্জায় শুভেচ্ছা বিনিময় করে | চ্যানেল খুলনা

বড়দিন উপলক্ষে মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল নিউমার্কেট গীর্জায় শুভেচ্ছা বিনিময় করে

শুভ বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, সত্য, ন্যায় ও করুণার পথ প্রদর্শক মহান যীশুখৃষ্ট এদিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছিলেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।

রবিবার (২৪ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষে খুলনা মহানগর বিএনপির একটি প্রতিনিধি দল নিউমার্কেট গীর্জায় খুলনা ধর্মপ্রদেশ এর বিশপ জেমস রমেন বৈরাগী ও সেন্ট যোসেফ ক্যাথিড্রাল এর ফাদার জাকোর এস বিশ্বাসকে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

তারা আরো বলেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা- বিদ্বেষ পরিহার হরে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সব ধরণের অন্যায় অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য। মহামানবদের জীবন দর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তাহলেই স্রষ্টার সন্তষ্টি অর্জনে আমরা সক্ষম হবো। নেতৃবৃন্দ বড়দিনের সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেগম রেহানা ঈসা, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. নুরুল হাসান রুবা, এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, এড. শহীদ, এড. মশিয়ার রহমান, এড. মো. জাহিদুজ্জামান প্রমূখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

তারেক রহমানকে বরণে খুলনাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে

২৫ নং ওয়ার্ডের বানরগাতি মিল চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নির্বাচনী সভা

দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে :অধ্যাপক মাহফুজুর রহমান

নতুন বাংলাদেশ গড়তে, খুলনাকে নতুনরূপে পেতে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন : মঞ্জু

খুলনায় ৯ নারী সাংবাদিকদের মাঝে বিজেপিসির ল্যাবটপ বিতরণ

ভোট কিনতে এনআইডি ও বিকাশ নম্বর নিচ্ছে প্রতিপক্ষ : রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।