সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রথম নারী প্রধান জারা মোহাম্মদ | চ্যানেল খুলনা

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রথম নারী প্রধান জারা মোহাম্মদ

ব্রিটেনের মুসলিম কাউন্সিলের (এমসিবি) প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ।

রোববার এমসিবি জারা মোহাম্মদকে সংস্থাটির মহাসচিব হিসেবে নির্বাচিত করেছে। খবর আনাদোলুর।

এ সপ্তাহে মহাসচিব নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হলেন জারা।

মহাসচিব নির্বাচিত হয়ে জারা মোহাম্মদ বলেন, ব্রিটেনের মুসলমানের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাকে দেখে অনেক তরুণী এগিয়ে আসবে, নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হবে। তারা আমাদের সংগঠন ও সমাজের ভরিষ্যৎ।

মানবাধিকার বিষয়ে পড়াশোনা করা গ্লাসগোর বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী জারা মোহাম্মদ হারুন খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। এর আগে এমসিবির মহাসচিব হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেন হারুন খান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।