সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রাজিলের প্রেসিডেন্ট হাসপাতালে | চ্যানেল খুলনা

ব্রাজিলের প্রেসিডেন্ট হাসপাতালে

টানা হেঁচকি উঠতে থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে তার কার্যালয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তবে এই সময় তাকে হাসপাতালে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়।
ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ভালো বোধ করছেন আর তার অবস্থার উন্নতি হচ্ছে।

২০১৮ সালে নির্বাচনী প্রচারের সময় ছুরিকাঘাতে আহত হন জইর বলসোনারো। তার পর থেকেই উগ্র ডানপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। ওই হামলায় গুরুতর আহত হলে বলসোনারোর শরীরের ৪০ শতাংশ রক্ত ঝরে যায়। ছুরিকাঘাতে আহত হওয়ার পর বেশ কয়েকটি সার্জারির মধ্য দিয়ে যেতে হয় তাকে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন জইর বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তার পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট পেট ব্যাথাতেও ভুগছেন। তবে এই মাসের শুরুতে হওয়া দাঁতের সার্জারির সঙ্গে হেঁচকি ওঠার সম্পর্ক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
প্রায় আড়াই বছর ধরে দায়িত্ব পালনের সময় নানা বিতর্কের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। করোনাভাইরাস মহামারি মোকাবিলা নিয়েও চাপের মুখে পড়েন তিনি। ভ্যাকসিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে এই মাসের শুরুতে ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ মানুষ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।