সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বেসামরিক সরকার গঠনের আগ পর্যন্ত রাস্তায় থাকুন: সমন্বয়ক আব্দুল কাদের | চ্যানেল খুলনা

বেসামরিক সরকার গঠনের আগ পর্যন্ত রাস্তায় থাকুন: সমন্বয়ক আব্দুল কাদের

সিভিল এডমিন তথা বেসামরিক সরকার গঠনের আগ পর্যন্ত ছাত্র-জনতাকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

সোমবার বিকালে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা না পর্যন্ত আপনারা রাস্তায় থাকুন। আর কারো প্রতি প্রতিহিংসা চরিতার্থ করা থেকে নিজেকে নিভৃত করুন। যতক্ষণ সিভিল এডমিন, যেটা আন্দোলনকারীদের সাথে কথা বলে গঠিত হবে, সেটি না গঠন হওয়া পর্যন্ত আমরা মাঠ না ছাড়ার ঘোষণা দিচ্ছি।’

দীর্ঘ সাড়ে ২৫ বছরের শাসন-শোষণের পর আজ ঐতিহাসিক ছাত্র-জনতা অভ্যুত্থানে পতন ঘটেছে লৌহ মানবী শেখ হাসিনার। রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রে সই করে সকালেই তিনি দেশ ছেড়েছেন বলে আভাস পাওয়া যায়। বিকাল পৌনে ৪টায় সেনাপ্রাধন জেনারেল ওয়াকার উজ জামান জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে শেখ হাসিনার পতনের খবর নিশ্চিত করে জানান, খুব শিগগির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

ভাষণে সেনাপ্রধান বলেন, ‘দেশের জনগণের সঙ্গে হওয়া প্রতিটি অন্যায় ও হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশবাসীকে, ছাত্রদেরকে হতাশ করা হবে না।’

জেনারেল ওয়াকার আরও বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে আর ভাঙচুর, অগ্নিসংযোগ করবেন না।’

‘ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুন’ বলেন সেনাপ্রধান।

এর আগে বিকাল ৩টায় সেনা সদর দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৈঠকে ডাক পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।