সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বেসরকারী জুট মিল শ্রমিকদের ৩ দিনের কর্মসূচি ঘোষণা | চ্যানেল খুলনা

বেসরকারী জুট মিল শ্রমিকদের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

খুলনায় ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, এ্যাজাক্স ও আংশিকচালুকৃত সোনালীজুট মিল পুর্ণাঙ্গরুপে চালু এবং শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্দকৃত বেসরকারি জুট মিলের শ্রমিকরা।
কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, একে একে বেসরকারি জুট মিলগুলি বন্ধ হলেও, শ্রমিকদের বকেয়া পাওনাসহ চুড়ান্ত পাওনাদী পরিশোধ করা হয়নি, মালিকপক্ষের সাথে কতিপয় সিবিএ নেতারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে ফায়দা লুটছে, আর শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরছে, এভাবে আর চলতে দেওয়া হবেনা। প্রয়োজনে সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় করা হবে। অবস্থান কর্মসূচি থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে , আগামি ২০ ১৬ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০ টায় ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে মানববন্ধন, ২১ ১৬ ফেব্রুয়ারি বিকাল ৫ টায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাফফারফুড মোড়ে আলোচনা সভা ও ২৪ ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের সামনে অনশন কর্মসূচি পালন করবেন শ্রমিকরা ।
বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জুটস্পিনার্স মিলের শ্রমিক নেতা আঃ তালেব।শাহ মনিরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী , সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা কাগজী ইকরাম হোসেন, মোঃ আলাউদ্দিন, কেসমত, আসাদুজ্জামান (আশা) , কাশেম, মোঃ আল মামুন গাজী, মেহেদী হাসান, মোঃ কেসমত আলী, খায়রুল আলম, , সবুর, আলম, হাছান, আবুল হোসেন প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।