সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেলারুশ থেকে ইউক্রেনে হামলা: সেনাবাহিনী | চ্যানেল খুলনা

বেলারুশ থেকে ইউক্রেনে হামলা: সেনাবাহিনী

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, দেশটির উত্তর সীমান্তবর্তী অঞ্চল চেরনিহিভে রাশিয়ার মিত্র দেশ বেলারুশের ভূখণ্ড থেকে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়েছে। শনিবার (২৫ জুন) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড ফেসবুকে জানান, স্থানীয় সময় সকাল ৫ টা নাগাদ চেরনিহিভ অঞ্চল ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপক বোমাবর্ষণের শিকার হয়েছে। বেলারুশ থেকে থেকে এবং আকাশ থেকে দেশনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।

এদিকে পশ্চিম ও উত্তর ইউক্রেনের সামরিক স্থাপনায় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এক ভিডিও বার্তায় গভর্নর ম্যাক্সিম কজিতস্কি বলেন, পশ্চিম ইউক্রেনের লভিভ অঞ্চলে ইয়াভরিভ ঘাঁটিতে কৃষ্ণ সাগর থেকে ৬ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া উত্তর ইউক্রেনের ঝিতমির অঞ্চলের গভর্নর ভিতালি বুনেছকো বলেন, সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন সেনা নিহত হয়েছে। জিতমির শহরের খুব কাছে এক সামরিক স্থাপনায় প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।