সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোলে স্থলবন্দর কর্মীকে শ্বাসরোধ করে হত্যা | চ্যানেল খুলনা

বেনাপোলে স্থলবন্দর কর্মীকে শ্বাসরোধ করে হত্যা

এক মাত্র উপার্যনক্ষম পুত্রকে হারিয়ে মায়ের আহাযারি যেন থামছেনা। বার বার যাচ্ছে মুর্ছা যাচ্ছেন তিনি। দুর্বৃত্তরা হত্যা করেছে তার পুত্রকে। রোব্বার দিবাগত গভীর রাতে হত্যা করা হয় তাকে। তার নাম আলামিন হোসেন নয়ন। তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত আলামিন বেনাপোলের দূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পুলিশ ও আলামিনর স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় বেনাপোল স্থলবন্দরে কাজ সেরে রোব্বার রাতে বাসায় ফেরে নয়ন। তারপর রাতের কোন এক সময কে বা কাহারা তাকে ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে লাশ ফেলে রেখে যায়। নয়ন বেনাপোল বন্দরের ৩৭ নং শেডের পিয়ন ছিলেন।

পোর্ট থানার ওসি মামুন খান জানান, বেনাপোলের দূর্গাপুর গ্রামে এক যুবক খুন হয়েছে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে শ্বসারোধ করে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারনা। ঘঁটনার সাথে যারা জড়িত থাকতে পারে পুলিশ তাদের অনুসন্ধানসহ আটকের চেষ্টা করছে।
নিহত নয়নের বোন লাবনী ও চাচী মনজুয়ারা বলেন, নয়ন ছিল পরিবারের একামত্র উপার্যানক্ষম ব্যক্তি। এ অবস্থায় চরম বিপাকে পড়েগেল তার পরিবারের সদস্যরা। তারা নয়ন হত্যার বিচারসহ ঘাতকদের আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

বাঘারপাড়ায় ৯৫ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

যশোর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, ২১ জনের নামে মামলা; আটক ৮

নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শতভাগ পাস মাত্র ৩টিতে

১১ দিন পর মণিরামপুরের পৌঁছাল ইনানীর আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ

শার্শায় স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পুত্র সন্তানের জম্ম দিল স্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।