সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১ | চ্যানেল খুলনা

বেনাপোলে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-১

যশোরের বেনাপোলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওমর ওসমান (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর এক যাত্রী ওমর আলী গুরুতর আহত হয়।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী পৌর গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর আলী শার্শা উপজেলার বড়বাড়ীয়া গ্রামের মৃত আলী কদরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল পৌরগেট সংলগ্ন হাইওয়ে সড়কের উপর যশোর থেকে বেনাপোল গামী লিজা পরিবহন (যশোর জ- ১১-০০১৭) বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল (যশোর হ- ১২-১৯১৭) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় মোটরসাইকেল চালক ওমর ওসমান ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন। মোটর সাইকেলের অপর যাত্রী ওমর ফারুক গুরুতর আহত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অন্য একজন ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।