সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত | চ্যানেল খুলনা

বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে শনিবার ভোর রাতে বিজিবি ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে । গুলি বিদ্ধ হয়ে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত ও আকমল হোসেন নামে এক বিজিবি হাবিলদার আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও বোমা উদ্ধার করেছে বিজিবি।
খুলনা-২১ বিজিবি’র অধিনায়ক. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় ১০/১২ জনের একটি মাদক ব্যবসায়ীর দল ফেন্সিডিল নিয়ে ভারত সীমান্ত পার হয়ে অগ্রভুলোট সীমান্তে প্রবেশ করেছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের দেখে কয়েকটি বোমা নিক্ষেপ করলে আকমল হোসেন নামে এক বিজিবি’র হাবিলদার আহত হয়। পরে বিজিবি সদস্যরা মাদক ব্যবসায়ীদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় বিজিবি’র গুলিতে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত সুজনের বাড়ী বেনাপোল কাগজপুকুর গ্রামে। ঘটনাস্থল থেকে ফেন্সিডিল ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা নিঃষ্কৃয় করার জন্য র‌্যাবের বোমা ডিজপোজাল টিম কাজ করছেন। বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে। নিহত সুজনের লাশ যশোর সদর হাসপাতালে রয়েছে বলে বিজিবি জানান।

https://channelkhulna.tv/

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

তালার তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তিনটি রাস্তার ইটের সোলিং কাজ উদ্বোধন

একটি দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে: সাদ্দাম

তালায় সংগ্রাম ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর

তালায় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আখতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।