সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোলে পরিত্যক্ত ব্যাগে ২৫ লাখ টাকার ওষুধ! | চ্যানেল খুলনা

বেনাপোলে পরিত্যক্ত ব্যাগে ২৫ লাখ টাকার ওষুধ!

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে পড়ে ছিল একটি ব্যাগ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) বিকালে ভারতীয় উন্নতমানের ওই ওষুধগুলো উদ্ধার করা হয়। তবে, এ সময় কেউ ওই ওষুধগুলোর মালিক বলে স্বীকার করেনি।ভারতীয় ওষুধ উদ্ধারের সত্যতা স্বীকার করে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান  জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ওই ব্যাগটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের ওষুধ পাওয়া যায়। ওষুধগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকৃত ওষুধগুলো বেনাপোল কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা করা হবে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।