সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: সিটি মেয়র | চ্যানেল খুলনা

বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা ও সম্পদ সৃষ্টিতে গাছ-পালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। মুজিববর্ষে সরকার এক কোটি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে।
মেয়র বৃহস্পতিবার সকালে খুলনার দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণকালে এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, বাংলাদেশে প্রায় ১৭ কোটি মানুষ যদি কমপক্ষে দুইটি করে গাছের চারা রোপণ করে তাহলে মানুষের গড় আয়ু আরো বৃদ্ধি পাবে। কারণ গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বন রক্ষায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, পতিত ও অব্যবহƒত স্থানসহ প্রয়োজনে নগরীর ছাদ এবং সড়কের আশ-পাশে বৃক্ষরোপণের মাধ্যমে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ইতিবাচক প্রভাব রাখতে প্রকৃতির অমূল্য সম্পদ বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ,  সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সাহিদা বেগম, দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মফিজুর রহমান হিরু, শাহীন জামাল পন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সোনাডাঙ্গার বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন। এসময় ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমানসহ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।