সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুধবার বিএসএমএমইউ'তে টাকা-কিট জমা দেবে গণস্বাস্থ্য | চ্যানেল খুলনা

বুধবার বিএসএমএমইউ’তে টাকা-কিট জমা দেবে গণস্বাস্থ্য

চ্যানেল খুলনা ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরীক্ষায় বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত শনাক্ত কিটের কার্যকারিতা পরীক্ষা শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। মঙ্গলবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রকে একটি চিঠি দিয়ে পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ও পরীক্ষার জন্য ২০০ কিট জমা দেওয়া জন্য বলেছে।

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গণস্বাস্থ্যকে বিএসএমএমইউ থেকে চিঠি পাঠানো হয়েছে। এর ফলে কিট পরীক্ষায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি মনে করেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেলা দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ চার লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা সরকারি খরচ; এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারিনি, কাল বুধবার জমা দেবো।’

তিনি বলেন, বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য যে দুইশত কিট চেয়েছে সেটাও কাল এগারোটার মধ্যে পৌঁছে দেওয়া হবে।

এর আগে গত ৩০ এপ্রিল গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।