সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ের আশ্বাস দিয়ে কুয়াকাটায় নিয়ে একাধিকবার ধর্ষণ, ভিডিও ধারণ | চ্যানেল খুলনা

বিয়ের আশ্বাস দিয়ে কুয়াকাটায় নিয়ে একাধিকবার ধর্ষণ, ভিডিও ধারণ

পটুয়াখালীর দুমকিতে ১ নারীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।
১৯ এপ্রিল সোমবার রাতে গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পটুয়াখালী র‌্যাব-৮।
গ্রেফতার মো. হামিদুর নুর রানা (২৩) দুমকী উপজেলার কার্তিক পাশা গ্রামের আ. রাজ্জাক সিকদারের ছেলে। এর আগে ১৮ এপ্রিল রোববার বিকালে নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
র‌্যাব বিজ্ঞপ্তিতে বলেছে, ৩ বছর আগে ফেসবুকে তাদের সম্পর্ক হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠে। এক পর্যায়ে হামিদুর নুর রানা ওই নারীকে কুয়াকাটায় বেড়াতে নিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং ওই ধর্ষণের বিভিন্ন ছবি ও ভিডিও মোবাইলে গোপনে ধারণ করে। পরে আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোটা অংকের চাঁদা দাবি করে। পরে ওই নারী আইনগত সহায়তা চেয়ে র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কাছে আবেদন করলে অভিযান চালিয়ে যুবককে আটক করা হয়।
পটুয়াখালী র‌্যাব ৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামিদুর নুর রানা ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে পটুয়াখালীর দুমকী থানায় একটি মামলা দায়ের করেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।