সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা | চ্যানেল খুলনা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মহানগর শাখার উদ্যোগে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার’ শীর্ষক এক আলোচনা সভা আজ ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ০৬ টায় খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি আলহাজ¦ গাজী আলাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহাসচিব, সিনিয়র মানবাধিকার সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রোটাঃ এ্যাডভোকেট আব্দুল মালেক।

ফাউন্ডেশনের খুলনা মহানগর সাধারণ সম্পাদক এম. এ. মান্নান বাবলু’র উপস্থাপনায় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে নির্ধারিত বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক চেয়ারম্যান প্রফেসর এম আবুল বাসার মোল্লা, সাবেক শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর এ্যাড মোঃ মোমিনুল ইসলাম, রোটাঃ এস এম শাহনওয়াজ আলী, ডাঃ এটিএম মঞ্জুর মোর্শেদ, আলহাজ¦ রোটাঃ ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ আরিফ, আলহাজ¦ রুস্তুম আলী হাওলাদার, জি এম মোজাহিদুল ইসলাম, অনুষ্ঠানের আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন এবং মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান।

আলোচকবৃন্দ অন্যায়কে বর্জন করে, সর্বস্তরে যথাযথ স্বাধীনতা, ন্যায় প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সংগঠনের নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। সভায় সংগঠনের সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতায় তিনজন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসানুর রহমান তানজির, ইলিয়াছ হোসেন লাবু, আজাদুল হক আজাদ, আলহাজ¦ মোঃ হুমায়ুন কবির বালী, আব্দুর রাজ্জাক জোদ্দার, মনির হোসেন, একরামুল হোসেন লিপু, মোঃ হুমায়ুন কবির, মোঃ সরওয়ার হোসেন, বিমল মল্লিক, বিপ্লব কান্তি দাস, ডাঃ সাইফুল্লাহ মানছুর, মোঃ হেলাল উদ্দিন, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, পিযুষ চন্দ্র গোমস্তা, মোঃ আকবর আলী, কাজী কামরুল ইসলাম কচি, ইমরান পারভেজ, মোঃ রবিউল আলম, লিটন হোসেন এবং ফিরোজ আহমেদ, জান্নাত নাজিলা, সামিরা সুলতানা সুখি, মনিরুজ্জামান মুনীর প্রমুখ। সভা থেকে সংগঠনের সম্মানিত সহ-সভাপতি আলহাজ¦ রোটাঃ সরদার আবু তাহেরের অসুস্থ স্ত্রী রোজালীন আক্তারের আশু সুস্থতা কামনা করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।