সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ | চ্যানেল খুলনা

বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ

বিশ্বে সুখী দেশের তালিকায় এগিয়েছে বাংলাদেশ। পিছনে ফেলেছে প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও মিয়ানমারকে। ২০২১ সালের নতুন এই সূচকে গত বছরের তুলনায় ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০১ তম।
২০২০ সালে বাংলাদেশ ছিল ১০৭ তম অবস্থানে। তবে ২০১৯ থেকে ২০২০ সালে এক লাফে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ১২৫ তম অবস্থানে।

বিশ্বের শতাধিক দেশে জরিপ চালিয়ে মোট ১৪৯টি সুখী দেশের তালিকা প্রকাশ করেছে কান্ট্রিইকোনোমি.কম এর ওয়েবসাইটে। সেখানে প্রথম অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ভারত ১৩৯তম, পাকিস্তান ১০৫তম, শ্রীলংকা ১২৯তম ও মিয়ানমার ১২৬তম স্থানে অবস্থান করছে। তবে এই তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে রাজনৈতিকভাব বিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান।
এই তালিকা মূলত বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়। এর মধ্যে একটি দেশে আইনের শাসন, জনগণের মাথাপিছু আয় ও জীবন ধারণের মানসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত। এর ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে নির্দিষ্ট পয়েন্ট দেয়া হয়। আর এর মাধ্যমেই তালিকার ক্রম সাজানো হয়ে থাকে।
২০২১ সালের এই তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫.০২৫ পয়েন্ট। এর আগে, ২০২০ সালে ৪.৮৩৩ এবং ২০১৯ সালে বাংলাদেশের দখলে ছিল ৪.৪৫৬ পয়েন্ট।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।