সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
‘বিশেষ শর্তে’ হজের অনুমতি দেবে সৌদি | চ্যানেল খুলনা

‘বিশেষ শর্তে’ হজের অনুমতি দেবে সৌদি

চলতি বছর সৌদি কর্তৃপক্ষ ‘বিশেষ শর্ত’ ও বিধি অনুযায়ী এবার হজ পালনের ঘোষণা দিয়েছে। রোববার (৯ মে) দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহ।
সম্প্রতি সৌদি কর্মকর্তারা জানান, করোনা মহামারির কারণে চলতি বছর বিদেশিদের হজের অনুমতি দেওয়া নাও হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য, নিরাপত্তা ও নিয়ম মেনে হজের আয়োজন করা হবে।
বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ পদক্ষেপ ও প্রাতিষ্ঠানিক পরিকল্পনার বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
প্রতিবছর বিশ্বব্যপী প্রায় ২৫ লক্ষাধিক ব্যক্তি হজ পালন করতে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যান। এতে সৌদি আরব প্রতিবছর প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করে থাকে। আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো গত বছর করোনা মহামারির কারণে বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়নি। গত বছর সীমিত পরিসরে মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দেওয়া হয়।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।