সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশিষ্ট সমাজ সেবক মফিজুর রহমান গোর্কির মৃত্যুতে গ্লোবাল খুলনার শোক বার্তা | চ্যানেল খুলনা

বিশিষ্ট সমাজ সেবক মফিজুর রহমান গোর্কির মৃত্যুতে গ্লোবাল খুলনার শোক বার্তা

গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবিকা মিসেস রুপা খাতুনের স্বামী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মফিজুর রহমান গোর্কি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী সংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অত্যন্ত সজন ও বন্ধুবৎসল পরোপকারী মানুষটির অকাল প্রয়ানেে গ্লোবাল খুুলনার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
গ্লোবাল খুলনার পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন, সংগঠনের আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন, সদস্য সচীব রফিকুল ইসলাম হাসান, কানাডা কো অর্ডিনেটর শরিফুল ইসলাম, অষ্ট্রেলিয়া কো অর্ডিনেটর আনিসুর রহমান ও শেখ হাফিজুর রহমান, নিউ ইয়ার্ক কো অর্ডিনেটর শেখ আল আমিন, অর্ডিনেটর শাহ জিয়াউর রহমান স্বাধীন, নেদারল্যান্ড কো অর্ডিনেটর গোলাম রব্বানী, দুবাই কো অর্ডিনেটর ইঞ্জিঃ মোহাম্মাদ মঈনুল ইসলাম, কোরিয়া কো অর্ডিনেটর সুজ্জক কুমার, ফিনল্যান্ড কো অর্ডিনেটর বাপী ইসলাম, সিঙ্গাপুর কো অর্ডিনেটর শেখ ইকবাল হোসেন, লেবানন কো অর্ডিনেটর নিলু মোল‌্যা, টেজারার শাহ আরিফুর রহমান, মিডিয়া কো অর্ডিনেটর এই এম আলাউদ্দিন সহ বিভিন্ন দেশের এবং বাংলাদেশের কো অর্ডিনেটর বৃন্দ ও উপদেষ্টা বৃন্দ অনুরূপ শোক জানিয়েছেন।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।