সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিশপ পরিষদে নারী নিয়োগ দিয়ে প্রথা ভাঙলেন পোপ | চ্যানেল খুলনা

বিশপ পরিষদে নারী নিয়োগ দিয়ে প্রথা ভাঙলেন পোপ

প্রথমবারের মতো গির্জার পরামর্শ পরিষদে (সিনড অব বিশপস) প্রথমবারের মতো এক নারীকে নিয়োগ দিয়েছেন পোপ ফ্রান্সিস। এরমধ্য দিয়ে দীর্ঘদিনের ক্যাথলিক ঐতিহ্য ভাঙলেন খ্রিস্টানদের প্রধান এ ধর্মগুরু।

শনিবার আন্ডারসেক্রেটারি বা সহকারী সচিব পদে দুইজন নারীকে নিয়োগ দেওয়া হয় বলে বিবিসি জানিয়েছে।

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভোট দেওয়ার পাশাপাশি চার্চের বিতর্কিত কিছু বিষয়ে মতামত দেওয়ার অধিকার পাবেন তারা।

বর্তমান বিশপ পরিষদে ২০১৯ সাল থেকে কনসালটেন্ট হিসেবে কাজ করে এসেছেন ফ্রান্সের ‘জাভিয়ে মিশনারি সিস্টার্স’ এর সদস্য ৫২ বছর বয়সী নাতালি বেকা।

তার পাশাপাশি বিশপ পরিষদে আন্ডারসেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন স্পেনের নারী যাজক লুইস ম্যারিন দে সান মার্তিন।

সিনডের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ বলেন, গির্জার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণের ব্যাপারে পোপ যে ইচ্ছা পোষণ করেছিলেন, এ নিয়োগ তারই প্রতিফলন।

বিশপ পরিষদে (সিনড অব বিশপস) নারীরা এতদিন তদারককারী এবং কনসালটেন্ট হিসাবেই কাজ করে এসেছে।

পরিষদ থেকে পোপের কাছে কোনো চূড়ান্ত নথি পাঠানোর ক্ষেত্রে তাতে ভোট দেওয়ার অধিকার ছিল কেবলমাত্র ‘সিনড ফাদারদের’ অর্থাৎ বিশেষভাবে নিয়োগপ্রাপ্ত কিংবা নির্বাচিত পুরুষ প্রতিনিধিদের।

২০১৮ সালে বিশপ পরিষদের সম্মেলনে ১০ হাজার মানুষ নারীদের ভোটাধিকার চেয়ে একটি পিটিশনে সই করেছিল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।