সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিভিন্ন বিভাগীয় ও শাখা অফিস আকস্মিক পরিদর্শনে প্রফেসর ড. মো. রেজাউল করিম | চ্যানেল খুলনা

বিভিন্ন বিভাগীয় ও শাখা অফিস আকস্মিক পরিদর্শনে প্রফেসর ড. মো. রেজাউল করিম

খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস সময় প্রতিপালন এবং নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের বিভিন্ন বিভাগীয় ও শাখা অফিসসমূহ আকস্মিক পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের বিপ্লবের কারণে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। নতুনভাবে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু অভিভাবক শূন্যতা এবং উদ্ভূত নানা কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে স্থবিরতা নেমে আসে। আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে সেই সংকটগুলো দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। এখন কাজের ক্ষেত্রে গতিশীলতা ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস সময় প্রতিপালন করতে হবে। আন্তরিকতার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যেন কোনো অবহেলা না হয়, সেদিকে সকলকে নজর দিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীসংশ্লিষ্ট কাজসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পাদন করতে হবে।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে পারবেন

এইচএসসিতে পাসের হার কমে ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪০ হাজার

এসএসসিতে অকৃতকার্যদের জন্য তিন মাসে পুনঃপরীক্ষার সুযোগ বিবেচনা

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।