সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে: সেতুমন্ত্রী | চ্যানেল খুলনা

বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে: সেতুমন্ত্রী

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের কোনো সংকট সৃষ্টি হবে না বলে জানিয়ে সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।
আজ মঙ্গলবার (০৮ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে একথা বলেন ।

তিনি আরও বলেন, ভ্যাকসিন সংকট ও করোনা মোকাবিলা নিয়ে বিএনপি সমালোচনা করলেও সরকার করোনা সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে, অকারণে সমালোচনা করছে। কিন্তু এ দুঃসময়ে তারা জনগণের পাশে নেই।
বিএনপি দেশে গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যারা চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলন করতে পারে না, তাদের মুখে এটি মানায় না। আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

বিজ্ঞাপনের সোয়া ৮ কোটি টাকা লুট, ইকবাল-সালাম মুশের্দী সহ আসামি ১৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে

হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ যাচাই করা হচ্ছে: ভারত

একসঙ্গে ৮২৬ বিচারককে বদলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।