সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা বিভাগীয় পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা।

উদ্বোধনকালে তিনি বলেন, জাতীয় সংগীত আমাদের দেশপ্রেম ও অনুপ্রেরণার বিষয়। বাঙালির জাতীয় জীবনে জাতীয় সংগীতের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুদ্ধভাবে জাতীয় সংগীত উচ্চারণ না করলে সঠিক অনুভূতি আসবে না, তাই সঠিক উচ্চারণ ও সুরে জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। তিনি শিক্ষার্থীসহ সকলকে জাতীয় সংগীত বিধি জানা এবং তা মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গেলাম মাঈনউদ্দিন হাসান এবং খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিনটি গ্রুপে খুলনা বিভাগের ১০ জেলা এবং খুলনা সিটি কর্পোরেশনসহ মোট ৩৩টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।