সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে তিন একর জমি কিনে দিলেন স্বামী | চ্যানেল খুলনা

বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে তিন একর জমি কিনে দিলেন স্বামী

বিশেষ দিনকে আরও স্বরণীয় করে রাখতে স্ত্রীকে চাঁদে তিন একর জমি কিনে দিলেন স্বামী। রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা বিবাহ বার্ষিকীতে স্ত্রী স্বপ্না আনিজাকে এ জমি উপহার দেন।

ধর্মেন্দ্র বলেন, বিবাহ বার্ষিকী দিনটাকে অন্যরকম করতে চেয়েছিলাম। সবাই গাড়ি, বাড়ি, দামি গয়না দেয় ঠিকই, আমি সে সবের ঊর্ধ্বে যেয়ে অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। তাই অষ্টম বিবাহ বার্ষিকীতে (২৪ ডিসেম্বর) চাঁদের জমি কিনে তা উপহার হিসেবে দেওয়ার পরিকল্পনা করি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশেনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। তবে এই দামি কিনতে সময় লেগেছে একটা বছর।

ধর্মেন্দ্র আনিজা বলেন, আমি খুব খুশি, কারণ রাজস্থান থেকে আমিই প্রথম চাঁদে জমি কিনলাম।

তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কোনও দিনও ভাবতে পারিনি আমার স্বামী আমাকে এমন একটা উপহার দেবেন। উপহারটি পাওয়ার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমাকে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কয়েক মাস আগে নিরাজ কুমার চাঁদে জমি কিনেছেন। এর আগে শাহরুখ খান ও সুশান্ত সিং রাজপুতও চাঁদের জমি কিনেছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।