সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক | চ্যানেল খুলনা

বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরের বেনাপোল সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে স্বর্ণসহ আটক করা হয়।আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃত. শিবু সরকারের ছেলে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণের বারসহ গোপাল সরকারকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটক আসামিকে স্বর্ণের বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।