সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিপিএলে ১ বলে ১৫ রানের নতুন রেকর্ড | চ্যানেল খুলনা

বিপিএলে ১ বলে ১৫ রানের নতুন রেকর্ড

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ১ বলে ১৫ রান দিয়ে নতুন বিব্রতকর রেকর্ড গড়েছেন খুলনা টাইগার্সের ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ওশেন থমাস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগংয়ের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই এমন নজির গড়েন থমাস। ইনিংসের প্রথম বলটা করতে গিয়ে রীতিমতো তালগোল পাকিয়ে ফেলেন তিনি। ১ বলে ক্যারিবীয় এই পেসার ১৫ রান দিয়ে নাম লিখিয়েছেন অদ্ভুত এক রেকর্ডে।

চিটাগংয়ের ওপেনার নাঈম ইসলাম প্রথম বলেই ক্যাচ তুলে দেন। তবে নো-বলের কারণে বেঁচে যান। এরপর একের পর এক নো এবং ওয়াইড মিলে সেই এক বল থেকেই উঠে ১৫ রান। একটি করে চার ও ছক্কাও রয়েছে এর মধ্যে।

এর আগে এক বলে সর্বোচ্চ ১৩ রানের রেকর্ড ছিল ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালের। এ বছরে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ফিরিয়ে এই রেকর্ড গড়েন জয়সওয়াল। সেবার নো-বল থেকে ৭ রান এবং ছক্কার মার মিলিয়ে ওই বল থেকে ভারতীয় ওপেনার করেছিলেন ১৩ রান।

নাঈম ইসলামকে শুরুতে আউট করার সুযোগ পেয়েও থমাস নো বলের কারণে উদযাপন করতে পারেননি। ফ্রি-হিটের পরের বলটি ডট দেন তিনি। এরপরই খেই হারিয়ে ফেলেন থমাস। নো-বলে ৬ রান দিয়ে শুরু। এরপর দুইটি ওয়াইড দিয়েছেন। পরে আরও একটি নো-বল থেকে ৪ হজম করেন তিনি। এ সময় স্কোরবোর্ডে ১ বলে দেখা যায় ১৫ রান।

বিব্রতকর রেকর্ডের পর একটি বৈধ ডেলিভারি করেছেন থমাস। সেটি ডট দেওয়ার পরের বলে আবার নো-বল করেন তিনি, যেটিতেও নাঈম ক্যাচ তুলে দিয়েছিলেন। আবারও জীবন পান নাঈম। ওই এক ওভারেই দ্বিতীয়বার! তবে ফ্রি-হিটের পর আর বাঁচতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার। বোসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় নাঈমকে। ১২ বলের দীর্ঘ ওভার থেকে থমাস ১৮ রান খরচ করে নেন ১ উইকেট।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

লঙ্কান লিগে সাকিবের দলেই খেলবেন তাসকিন

রাজমিস্ত্রির সহকারী থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে

সেঞ্চুরির রেকর্ড গড়তে পাকিস্তানকেই বেছে নিলেন মুশফিক

বিসিবি নির্বাচনে কাউন্সিলর পদে আলোচনায় তামিম-ফাহিম-আসিফ রব্বানীরা

২৫৭ রানে এগিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

আইসিসির মাস সেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।