সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিনা খরচে বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া | চ্যানেল খুলনা

বিনা খরচে বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এবার শ্রমিকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতশ্রী রামানন রামকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মধ্যে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে পুরো অভিবাসন ব্যয় নিয়োগদাতাদের বহন নিশ্চিত করতে কাজ করবে মালয়েশিয়া। ফলে শ্রমিকরা যেন বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পান, সে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, দ্রুত শ্রমবাজার চালু এবং চাহিদাভিত্তিক কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে। মালয়েশিয়া প্রযুক্তিভিত্তিক ও এআই চালিত নিয়োগ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে, যাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়।

বাংলাদেশ এ ধরনের ডিজিটাল নিয়োগ ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে এবং বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

বৈঠকে শ্রমিক শোষণ বন্ধ, স্বচ্ছ নিয়োগ নিশ্চিতকরণ, পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন নাতনি জাইমা রহমান

রক্তাক্ত জুলাই: পুলিশের গুলিতে সন্তান হারা পুলিশ বাবার জবানবন্দি

আসিফ নজরুলের মনোনীত সরকারি আইনজীবীরা এখনো বহাল তবিয়তে

দুর্নীতির এক স্বর্গরাজ্য : প্রকল্প বাস্তবায়ন ও জেলা ত্রাণ অফিস

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।