সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিধ্বস্ত বাঁধ ও নতুন বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

বিধ্বস্ত বাঁধ ও নতুন বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার

dav

বাগেরহাট প্রতিনিধিঃ সুপার সাইক্লোন আম্পানে মোংলায় ক্ষতিগ্রস্থ বেড়ি বাঁধ ও নতুন করে শুরু হওয়া বিধ্বস্ত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন।
সোমবার দুপুরে পশুর নদীর পাড়ের কানাইনগরের ক্ষতিগ্রস্থ বাঁধ এলাকাসহ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে শুরু হওয়া বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন তিনি।
এ সময় তিনি বলেন, বাঁধ ভেঙ্গে যাওয়ায় স্থানীয়দের বাড়ি-ঘরে পানি উঠছে, এটা আসলেই কষ্টদায়ক। তারপরও এ এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে পানি উন্নয়ন বোর্ডকে বলার প্রেক্ষিতে তারা এ কাজ শুরু করেছেন। পানি উন্নয়ন বোর্ড নদী শাসন করে কিভাবে এ বাঁধ টেকসই ও স্থায়ী করা যায় অবশ্যই সেভাবেই তারা কাজটা করবেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ, মোংলা উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাহিদুজ্জামান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম ও ইউপি মেম্বর মো: সেলিম।

পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো: নাহিদুজ্জামান খাঁন বলেন, যদিও মোংলার পশুর নদীর পাড়ের ক্ষতিগ্রস্থ বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অন্তুর্ভক্ত নয়। তারপরও উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে নতুন করে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ৩শ মিটার বাঁধের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে এটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এেিদক এর আগে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন কানাইনগর এলাকায় আম্মানে ক্ষতিগ্রস্থ ১ হাজার ৩শ পরিবারের মাঝে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।